আন্তর্জাতিক

চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনে বিমান বিধ্বস্ত
চীনে বিমান বিধ্বস্ত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১৩৩ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। দেশটির গুয়ানঝি প্রদেশে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই প্লেনটি বিধ্বস্ত হয়। তবে এতে কতজনের প্রাণহানি হয়েছে বা দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (২১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনার খবর জানায় ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটি গুয়াংঝৌ অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে গেছে।

তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝৌ শহরের উদ্দেশে কুনমিং থেকে যাত্রা করে।

ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো জানিয়েছে, বিমানটি এক ঘণ্টার বেশি সময় ধরে আকাশে ছিল। পরবর্তীতে দক্ষিণ-পূর্বাঞ্চলে এটি বিধ্বস্ত হয়।

সূত্র: এএফপি, বিবিসি, আল-জাজিরা

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ