আন্তর্জাতিক

আবার করোনা বাড়ছে চীনে

করোনায়  চীনে আরো একটি শহরে লকডাউন
করোনায় চীনে আরো একটি শহরে লকডাউন

চীনে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দেশজুড়ে মঙ্গলবার নতুন করে ৪ হাজার ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে বাণিজ্যিক কেন্দ্র শেংইয়াঙে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার রাতে সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে কর্তৃপক্ষ অব্যাহত লকডাউনের কারণে প্রবৃদ্ধিতে সংকট তৈরির বিষয়ে সতর্ক করেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন অর্থনীতি এবং স্বাস্থ্য সুরক্ষার মধ্যে সমতার চেষ্টা করে যাচ্ছে।

গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমডাব্লিউসহ আরো অনেক শিল্প কারখানার কার্যালয় শেংইয়াঙে অবস্থিত। মঙ্গলবার এ শহরে নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ কারনে কর্তৃপক্ষ আবাসিক সকল কম্পাউন্ডকে নিবিড় ব্যবস্থাপনায় এবং ৪৮ ঘন্টার মধ্যে করোনার নেগেটিভ ফলাফল ছাড়া বাসিন্দাদের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং চীনের অর্থনীতিতে করোনা মহামারির প্রভাব কমানো এবং একইসঙ্গে করোনার জিরো নীতির বিষয়ে কঠোর থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

উল্লেখ্য, বিশ্বে করোনা মহামারি প্রথম প্রাদুর্ভাব চীনের উহান শহরে ২০১৯ সালে দেখা দেয়। সে সময় দেশটি করোনা প্রতিরোধে ‘জিরো করোনা’ নীতি ঘোষণা করে এবং তা নিয়ন্ত্রণে আনে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ