আন্তর্জাতিক

জুডোর সম্মানজনক প্রেসিডেন্ট পদ হারালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

২৪ ফেব্রুয়ারি থেকে টানা ২৬ দিন ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধের কারণে বিশ্বব্যাপি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রীয়তা ক্রমশই কমছে। এবার ইউক্রেনে হামলার কারণে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের (আইজেএফ) সম্মানজনক সভাপতি পদ থেকে বরখাস্ত করা হয়েছে পুতিনকে।

জুডোর নিয়ন্ত্রক সংস্থা আইজেএফ থেকে রোববার এমনটা জানানো হয়েছে।

৬৯ বছর বয়সী পুতিন একজন জুডো ব্ল্যাকবেল্টধারী খেলোয়াড় ছিলেন। শুধু তাই নয়, পুতিন একজন প্রখর অনুশীলনকারী ছিলেন এবং ‘জুডো : হিস্ট্রি, থিওরি, প্র্যাকটিস’ নামক একটি বইয়ের সহলেখকও তিনি।

আইজেএফ এক বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেনে চলমান যুদ্ধ সংঘাতের কারণে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সম্মানিত রাষ্ট্রপতি এবং রাষ্ট্রদূত মি. ভ্লাদিমির পুতিনের সম্মানিত সভাপতির মর্যাদা স্থগিত করার ঘোষণা করেছে।’

আগামী মে মাসে জুডোর একটি গ্র্যান্ডস্লাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাশিয়ায়। তবে চলমান আগ্রাসনের কারণে সেটি বাতিল করেছে আইজেএফ।

শুক্রবার আইজেএফ সভাপতি মারিয়াস ভাইজার বলেছেন, ‘রাশিয়ায় আগামী ২০ ও ২২ মে জুডোর একটি ইভেন্ট ছিল যা ইতোমধ্যে বাতিল করেছে। আন্তর্জাতিক জুডো ফেডারেশন রাশিয়ার কাজানে ২০২২ গ্র্যান্ড স্ল্যাম বাতিলের ঘোষণাটি অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ