আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতায় ১০ জনের মৃত্যু

ভারতে রাজনৈতিক সহিসংতা
ভারতে রাজনৈতিক সহিসংতা

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের এক নেতা খুন হওয়ার পর রাজনৈতিক উত্তাপের আগুনে পুড়েছে কয়েকটি বাড়ি। পুড়ে যাওয়া সেসব বাড়ি থেকে এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী।

সোমবার রামপুরহাট পৌরসভার বগটুই গ্রামে রাজনৈতিক ভয়াবহ সহিংসতার এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ওইদিন সন্ধ্যায় বগটুই গ্রামে রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার কিছুক্ষণ পরই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে বলেন, নিহত ভাদু শেখের বাড়ি বগটুই গ্রামে। সোমবার সন্ধ্যার দিকে গ্রামের স্থানীয় একটি চায়ের দোকানে তিনি বসেছিলেন। সেসময় একদল দুষ্কৃতিকারী ওই চায়ের দোকানে তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় ভাদু শেখকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর বগটুই গ্রামে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অগ্নিসংযোগের ঘটনাও সে সময়ই ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ