আন্তর্জাতিক

ইসরাইলের ছুরিকাঘাতে ও গাড়ির ধাক্কায় নিহত ৪

ইসরাইলের ছুরিকাঘাতে ও গাড়ির ধাক্কায় নিহত ৪
ইসরাইলের ছুরিকাঘাতে ও গাড়ির ধাক্কায় নিহত ৪

ইসরাইলের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার এক ব্যক্তি কয়েক জনকে ছুরিকাঘাত করেছে এবং আরেক জনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। এ ঘটনায় চারজন নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী ‘সন্ত্রাসীদের’ দমনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। খবর এএফপি’র।

পুলিশ ও হাসপাতালের জরুরি বিভাগের কর্মীরা জানান, স্থানীয় সময় বিকেল চারটার পর পরই (গ্রিনিচমান সময় ১৪০০টা) ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বীরশাবা নগরীর একটি গ্যাস স্টেশন ও একটি শপিং সেন্টারের বাইরে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্যাস স্টেশনে আসার পর ওই হামলাকারী তার গাড়ি থেকে নামে এবং এক নারীকে ছুরিকাঘাত করে।

পরে সে তার গাড়িতে উঠে ওই শপিং সেন্টারের বাইরে বাইসাইকেলে করে যাওয়া ৬০ বছর বয়সী এক ব্যক্তির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়।

পুলিশ ও জরুরি হাসপাতাল সেবা সংস্থা মেগান ডেভিড আদম (এমডিএ) জানায়, সন্দেহজনক ওই ব্যক্তি পরে আবারো তার গাড়ি থেকে নেমে ওই শপিং সেন্টারে অন্যদের ছুরিকাঘাত শুরু করে।

পুলিশ জানায়, ‘ঘটনাস্থলে থাকা বেসামরিক নাগরিকরা সন্দেহজনক ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। এতে সে প্রাণ হারায়।’ এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এমডিএ’র এক মুখপাত্র এএফপি’কে বলেন, এ হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন।

এদিকে এ হামলার পর গাজা উপত্যকার নিয়ন্ত্রণ করা ফিলিস্তিনি ইসলামি গ্রুপ হামাস বিবৃতি দিয়ে এ ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে ইসরাইল এ ঘটনায় ফিলিস্তিনিদের দায়ী করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ