আন্তর্জাতিক

করোনাজনিত অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা শিথিল করছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নকে হত্যার হুমকি
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নকে হত্যার হুমকি

নিউজিল্যান্ড করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নেয়া কঠোর অভ্যন্তরীণ নিষেধাজ্ঞাসমূহ চলতি সপ্তাহে শিথিল করছে। বুধবার প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডার্ন জানান, সংক্রমণ চূড়ায় পৌঁছেছে এবং জনগণের মধ্যে উচ্চমাত্রার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।

অরডার্ন বলেন, ঘরের বাইরে অধিক লোকের জমায়েতের ওপর যে নিষেধাজ্ঞা ছিল শুক্রবার থেকে তা বাতিল হচ্ছে। এর ফলে খেলাধুলা এবং কনসার্ট আয়োজন করা যাবে। এতে সীমিত লোকের উপস্থিতির যে নির্দেশনা ছিল তা আর মানতে হবে না।

এছাড়া আগামী চার এপ্রিল থেকে ভ্যাকসিন পাশ এবং স্ক্যানিং কোডের বাধ্য-বাধকতাও থাকবে না। এমনকি কর্মীদের জন্য টিকা না নিলে চাকুরি চ্যুতির যে নির্দেশনা ছিল তাও বাতিল করা হচ্ছে।

অরডার্ন বলেন, এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মূলত ১৭ লাখ লোক করোনায় সংক্রমিত হয়েছে।

নিউজিল্যান্ডের ৯৫ শতাংশ লোককে সম্পূর্ণভাবে টিকার আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মানে করোনার বিরুদ্ধে আমাদের উচ্চ পর্যায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। নিউজিল্যান্ডে করোনায় ১১৭ জন মারা গেছে। করোনা নিয়ন্ত্রণে দেশটি যথেষ্ট সফল ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ