আন্তর্জাতিক

টেক্সাসে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত ১

টেক্সাসে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত ১
টেক্সাসে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত ১

আমেরিকার টেক্সাস এবং ওকলাহোমা অঙ্গরাজ্যে দফায় দফায় ১৭টি টর্নেডো আঘাত হেনেছে। মার্কিন গণমাধ্যম বলছে, টর্নেডোর আঘাতে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা নিহত ও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ১০ জন আহত হয়েছেন গ্রেসন কাউন্টিতে।

ভয়াবহ টর্নেডোর আঘাতে বহু সংখ্যক স্কুল, ঘর-বাড়ি ও বাণিজ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর আঘাত এতটাই শক্তিশালী ছিল যে, রাস্তায় চলমান গাড়িও উল্টে যায়। টেক্সাসে গত কয়েকদিন ধরে প্রচণ্ড দাবদাহ বয়ে যাওয়ার পর এই টর্নেডো আঘাত হানে। দাবদাহের ফলে সৃষ্ট দাবানলে টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চল পুড়ে গেছে।

টর্নেডোর পর সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। টেক্সাসের কোথাও কোথাও নয় ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। মঙ্গলবার একই টর্নেডো লুইযিয়ানা ও মিসিসিপির দিকে এগিয়ে যায় এবং আশংকা করা হচ্ছিল- এ দুটি অঙ্গরাজ্যে টর্নেডো মারাত্মকভাবে আঘাত হানবে। বিভিন্ন অঞ্চলে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ