আন্তর্জাতিক

মারিউপোল শহর যেন মৃত্যুপুরী

ইউক্রেন যুদ্ধ
ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনে রুশ আগ্রাসনের ১ মাস পূর্ণ হল আজ। গেল ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের নামে ইউক্রেনে প্রবেশ করে রাশিয়া বাহিনী। রেল, জল ও বিমান পথে চলমান হামলার কারণে ইউক্রেনের মারিউপোল শহরে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঐ প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার তীব্র হামলায় শহরটি ‘বিধ্বস্ত’ মৃত নগরীতে পরিণত হয়েছে। মারিউপোলে ‘অমানবিক পরিস্থিতিতে’ আটকা পড়েছেন লক্ষাধিক মানুষ।

জেলেনস্কি আরও অভিযোগ করেন, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ করতে আক্রমণ চালাচ্ছে রাশিয়া।

জেলেনস্কি বলেন, ‘মারিউপোলের লক্ষাধিক মানুষ অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা সম্পূর্ণ অবরুদ্ধ। তাদের কাছে খাবার, পানি, ওষুধ নেই। তাদের ওপর ক্রমাগত হামলা চালানো হচ্ছে। গোলাবর্ষণ করা হচ্ছে।’

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, মারিউপোলের রাস্তায় রুশ ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে লড়াই এবং বোমা হামলা হয়েছে। রাশিয়ার দেওয়া আত্মসমর্পণের আল্টিমেটাম প্রত্যাখ্যানের মাত্র এক দিন পরই এই হামলা তীব্র করা হলো।

মারিউপোলের ডেপুটি মেয়র সের্গেই অরলভ সিএনএনকে বলেছেন, ‘শহরটি সম্পূর্ণভাবে রাশিয়ার অবরোধের মধ্যে ছিল এবং কোনো ধরনের মানবিক সহায়তা পায়নি। শহরটি ক্রমাগত বোমাবর্ষণের শিকার। প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০ বোমা হামলা করা হয় রাশিয়ার যুদ্ধবিমানগুলো থেকে।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ