আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট আর নেই

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট
যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট

ক্যান্সারে ভুগে ৮৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও ‘গণতন্ত্রের চ্যাম্পিয়ন’ খ্যাত মেডেলিন অলব্রাইট মারা গেছেন।

বিবিসি জানায়, গতকাল বুধবার তিনি মারা যান। তিনি ১৯৯৭ থেকে ২০০১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত বিল ক্লিনটনের শাসনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

তিনি কসভোয় জাতিগত দমন অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ কারণে তাকে ‘গণতন্ত্রের চ্যাম্পিয়ন’ উপাধিতে ভূষিত করা হয়।

মেডেলিন অলব্রাইট ১৯৩৭ সালে তৎকালীন চেকস্লোভাকিয়ার প্রাগে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কূটনীতিক। ১৯৩৯ সালে নাৎসিরা চেকস্লোভাকিয়া দখলের পর তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসনে যেতে বাধ্য হন। ১৯৫৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান।

সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট জিমি কার্টারের সময় হোয়াইট হাউজে কাজ শুরু করেন তিনি। পরে ভাইস প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেন।

১৯৯৩ সালে বিল ক্লিনটন প্রেসিডেন্টে হওয়ার পর প্রথমে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করা মেডেলিনকে। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী হন।

২০১২ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে মেডেলিনকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম উপাধিতে ভূষিত করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ