আন্তর্জাতিক

রয়টার্সের প্রতিবেদন

শত্রু দেশগুলোকে যে হুঁশিয়ারী দিল পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় বেশ কিছু দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের জন্য নতুন হুঁশিয়ারী দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, যারা এই অবন্ধুসুলভ আচরণ করছে, তাদেরকে রুশ মুদ্রা রুবলে গ্যাস কিনতে হবে। শীঘ্রই মস্কো এই সিদ্ধান্ত নেবে।

রাশিয়ার ওপর নানা মাত্রার শত শত নিষেধাজ্ঞা দিলেও তেল ও গ্যাসের জন্য এখনও ইউরোপ রাশিয়ার উপর নির্ভরশীল। এই সুযোগটা এবার কাজে লাগাতে চায় পুতিন।

পুতিন বলেন, ‘আগে সই করা চুক্তি অনুসরণ করে রাশিয়া অবশ্যই ভলিউম ও মূল্য অনুযায়ী প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। এই পরিবর্তন শুধু অর্থপ্রদানের মুদ্রার বিষয়ে হবে। মুদ্রা হিসেবে রাশিয়ান রুবল ব্যবহার করা হবে।’

রুশ সরকারের শীর্ষ কর্তাদের সাথে বৈঠকে পুতিন এ কথা বলেন, রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ