আন্তর্জাতিক

নিরপেক্ষ থাকায় বাংলাদেশকে ধন্যবাদ দিল রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি
রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপারে জাতিসংঘের জরুরি অধিবেশনের ভোটাভুটিতে বাংলাদেশ নিরপেক্ষ ছিল বলে ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।

বৃহস্পতিবার ঢাকাস্থ রাশিয়া দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এই ধন্যবাদ জানান। ইউক্রেনে রাশিয়ার অভিযানের এক মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জাতিসংঘের জরুরি অধিবেশনে ভোটাভুটির আগে বাইরের প্রবল চাপ সত্ত্বেও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

প্রসঙ্গত, গত ২ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে ইউক্রেনে সামরিক অভিযানের ওপর রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তোলা হয়। ওই প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকে বাংলাদেশ।

আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও লেনদেন অব্যাহত রাখতে বার্টার বাণিজ্যের পাশাপাশি তৃতীয় দেশের ব্যাংকিং সুবিধা গ্রহণের মতো নানা বিকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় প্রভাব পড়বে কিনা এমন এক প্রশ্নের উত্তরে মান্টিটস্কি বলেন, আমরা বুঝতে পারি, বর্তমান পরিস্থিতির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা রয়েছে। এখন পর্যন্ত সব কাজ নির্ধারিত সময় ধরেই এগোচ্ছে। কাজেই প্রকল্প শেষ করার জন্য আগে যে সময়সীমা ঠিক করা হয়েছিল, সে অনুযায়ী তা হবে।

বাংলাদেশের সঙ্গে রাশিয়া ব্যবসা-বাণিজ্য কমানো নয়, বাড়াতে আগ্রহী মন্তব্য করে তিনি বলেন, এ মুহূর্তে পশ্চিমা অনেক প্রতিষ্ঠান তাদের সরকারের চাপে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। আমাদের বাংলাদেশের অংশীদারদের জন্য অবিশ্বস্ত অংশীদারেরা দূরে সরে গিয়ে এক দারুণ সুযোগ তৈরি করেছে।

রাশিয়া থেকে কেনা গম ও জ্বালানির দাম বাড়ার ব্যাপারে এক প্রশ্নের উত্তরে মান্টিটস্কি বলেন, একটা বিষয় স্পষ্ট করেই বলছি, সরবরাহের বিষয়ে রাশিয়ার যে বাধ্যবাধকতা, সেটা পূরণ করা হবে। বাড়তি চাহিদা নিয়ে মধ্যস্বত্বভোগী ও কিছু গণমাধ্যম জনগণের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়ায় এখানে পণ্যের মূল্য বেড়ে গেছে। রাশিয়া ও বেলারুশের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে সারের মূল্য ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সারা বিশ্বে পটাশ সারের প্রধান জোগানদাতা রাশিয়া ও বেলারুশ, যা কৃষির অন্যতম প্রধান উপাদান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ