আন্তর্জাতিক

উত্তর ও দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নর্থ কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র / The Guardian
নর্থ কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র / The Guardian

উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার জবাবে দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে চির বৈরি দুই দেশের ক্ষেপণাস্ত্রই জাপান সাগরে পরেছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ও জাপান জানিয়েছে।

উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার আইসিবিএম ক্ষেপণাস্ত্র ১১শ কিলোমিটার দূরবর্তী জাপান সাগরে গিয়ে পরেছে বলে জাপান জানিয়েছে। ২০১৭ সালের পর এই প্রথম উত্তর কোরিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল বলে দক্ষিণ কোরিয়া ও জাপান জানায়।

২০২২ চলতি বছরের শুরু থেকে প্রায় ডজনখানেক বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমনকি চলতি বছরের ৫ ও ১০ই জানুয়ারির পরীক্ষার পর পিয়ংইয়ং দাবি করেছিল যে তারা সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

অপরদিকে সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার আইসিবিএম উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় তাদের সামরিক বাহিনী যৌথভাবে জাপান সাগরে স্থানীয় সময় বিকাল ৪টা ২৫ মিনিটে স্থল, সমুদ্র, আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ