আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার ‘সত্যিকার’ হুমকি : জেলেনস্কি

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনে মস্কোর রাসায়নিক অস্ত্র ব্যবহার ‘সত্যিকার’ অর্থেই একটি ভয়ংকর হুমকি। দেশটির বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইতোমধ্যে ফসফরাস বোমা ব্যবহার করায় রাশিয়াকে দায়ী করা হয়। খবর এএফপি’র।

ভিডিও লিঙ্কের মাধ্যমে ব্রাসেলসে জি-৭ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন ভূখন্ডে রাশিয়ার পুরোদমে রাসায়নিক অস্ত্র ব্যবহারের এমন হুমকি পুরোপুরি সত্যি।’

তিনি আরো বলেন, কিয়েভ তথ্য পেয়েছে যে, রাশিয়ার সৈন্যরা ‘ইউক্রেনে নিরীহ নাগরিকদের বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহার করেছে।’

ইউক্রেনের এ নেতা রাশিয়ার সাথে বাণিজ্য করার ক্ষেত্রে ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ আরোপের আহ্বান জানিয়েছেন।

তিনি ‘যুদ্ধের সময়’ জিপিএস নেভিগেশন সিস্টেম ব্যবহার করা থেকে রাশিয়াকে বিরত থাকারও আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, রাশিয়ার বিভিন্ন ব্যাংককে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে একেবারে বাদ দিতে হবে এবং মস্কোর জব্দ করা সম্পদ ইউক্রেনের কাছে ফেরত দিতে হবে।

জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউক্রেনে এ যুদ্ধের কারণে ‘বিশ্বব্যাপী মারাত্মক খাদ্য সংকট দেখা দিতে পারে।

তিনি বলেন, ‘এ যুদ্ধ দীর্ঘদিন চললে ইউক্রেনের উৎপাদিত খাদ্য পণ্য বিশ্ব বাজার খুবই কম পাবে।’

উল্লেখ্য, গম ও ভুট্টাসহ কৃষিজাত খাদ্য পণ্যের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক মাস আগে তার ইউক্রেন আগ্রাসন শুরু করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ