আন্তর্জাতিক

ক্যামেরুনে কলেরায় এক সপ্তাহে ২৯ জনের মৃত্যু

ক্যামেরুনে কলেরায় এক সপ্তাহে ২৯ জনের মৃত্যু
ক্যামেরুনে কলেরায় এক সপ্তাহে ২৯ জনের মৃত্যু

ক্যামেরুনে এক সপ্তাহে কলেরায় ২৯ জন মারা গেছে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের পশ্চিমাঞ্চলে তিনটি শহরে বেশিরভাগ প্রাণহানি ঘটেছে।

স্বাস্থ্যমন্ত্রী মানাউদা মালাচি টুইট করেছেন, "১৬ থেকে ২২ মার্চের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কলেরার প্রাদুর্ভাব দেখা গেছে। ইতোমধ্যে ৩০০ জনের বেশি আক্রান্ত হয়েছে।"

তিনি বলেন, "কুম্বায় ২০ জন মারা গেছে, বুয়াতে দুজন, টিকোতে পাঁচ জন এবং রাজধানী ইয়াওন্ডেতে দুজনের মৃত্যু হয়েছে।

২০২১ সালের অক্টোবর থেকে প্রাদুর্ভাবে মোট ৬২ জন মারা গেছে এবং এই সময়ের মধ্যে প্রায় ২,১০০ জন আক্রান্ত হয়েছে। মালাচি আরো জানান, কর্তৃপক্ষ টিকা কর্মসূচি গ্রহন করেছে এবং কলেরা প্রতিরোধের জন্য পদক্ষেপ নিয়েছে।

২৫ মিলিয়নেরও বেশি বাসিন্দার পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে প্রায়ই প্রাদুর্ভাব ঘটে। ২০২০ সালে জানুয়ারী থেকে আগস্ট মাসের মধ্যে সর্বশেষ মহামারীতে ৬৬ জনের মৃত্যু হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ