আন্তর্জাতিক

সৌদিতে তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ডিপো এবং রিয়াদের বিভিন্ন স্থানে রকেট ও ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। পাশের দেশ ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলা চালাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলায় সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি আরামকোর ডিপোতে আগুন ধরে যায়। কারা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে সৌদির আরামকোর পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

তবে দীর্ঘদিন ধরেই হুথিদের টার্গেটে ছিল এটি। গতকাল শুক্রবার হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে আরামকোর স্থাপনা এবং ড্রোন দিয়ে রাস তনুরাসহ আরো একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন ইয়াহিয়া। এদিকে, হুথিদের এ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগেও সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

সম্প্রতি জ্বালানি উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি আরামকো। ২০২১ সালে দ্বিগুণ মুনাফা অর্জনের খবর সামনে আসার পর এ ঘোষণা দেয় বিশ্বের অন্যতম বৃহত্তম কম্পানিটি।

সূত্র: আল-জাজিরা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ