আন্তর্জাতিক

পুতিনের ক্ষমতা রাশিয়ার জনগণ নির্ধারণ করবে, বাইডেন নয়: রাশিয়া

পুতিনের সঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
পুতিনের সঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন আনার যে আহ্বান জানিয়েছেন, তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বাইডেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। রাশিয়ার প্রেসিডেন্ট কে হবেন, তা এদেশের জনগণ নির্ধারণ করবে।

প্রতিবেশী দেশ ইউক্রেনকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা থেকে বিরত রাখার লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এছাড়া, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্র দোনেস্ক ও লুহানস্ককে কিয়েভের প্রভাবমুক্ত করাও রাশিয়ার এ সামরিক অভিযানের অন্যতম ঘোষিত লক্ষ্য।

এদিকে, রাশিয়া ওই সামরিক অভিযান শুরু করার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক রাশিয়ার প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। তিনি চলতি মাসের গোড়ার দিকে ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে উল্লেখ করেছিলেন।

এরপর গতকাল শনিবার পোল্যান্ডে আশ্রয় নেওয়া ইউক্রেনের একদল শরণার্থীর সঙ্গে কথা বলার সময় বাইডেন পুতিনকে ‘কসাই’ বলে আখ্যায়তি করেন। শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এক বক্তব্যে রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন আনার আহ্বান জানান। বাইডেন বলেন, প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার রুশ সমকক্ষকে ‘যুদ্ধাপরাধী’ বলে যে কটুক্তি করেছিলেন, তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছিলেন, বাইডেনের এ বক্তব্য ‘অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য’। / পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ