আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম যখন হলিউডের নায়ক!!

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম

এবার নায়কের স্টাইলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখতে গেলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। যদিও দেশটির জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন কোনো বিষয় নয়। নিজেদের শক্তি দেখাতে দেশটি প্রায়ই এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। কিন্তু এবারে তার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকালে সর্বোচ্চ নেতা কিম জং উনের হলিউডের নায়কের স্টাইলে আসাকে অনেকেরই নজর কেড়েছে।

গত বৃহস্পতিবার সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালায় দেশটি। কিম জং উনের পোশাক ও তার অঙ্গভঙ্গির কারণে বিশ্বের অনেকের কাছে এটি মুখরোচক আলোচনার খোরাক জুগিয়েছে। শুধু তাই নয়, রাষ্ট্রীয় টেলিভিশনেও এটি বিশেষ কায়দায় প্রচার করা হয়। সংগত কারণেই কৌতূহুলী মানুষের মনে এ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

আরও একটি বিষয় সংবাদ প্রচারের সময় বিজয়ী সুরের পরিবর্তে হলিউডের চলচ্চিত্রের অনুকরণ করা হয়, যেমনটা আগে কোরীয়রা কখোনোই দেখেননি। লেদার জ্যাকেট পরিহিত কিম জং উন, চোখে কালো চশমা; ভিডিও ইফেক্ট আর ব্যাকগ্রাউন্ডে নাটকীয় সংগীত সবকিছুই ছিল এতে। দর্শকরা ১৫ মিনিট ধরে ভিডিও ইফেক্ট, পরিকল্পিত মঞ্চায়ন এবং কিম জং উনের চশমা সরোনার দৃশ্য দেখেছেন। চশমা সরিয়ে যেন কিম বলছিলেন, ‘চালিয়ে যাও’।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ