আন্তর্জাতিক

রুশ আগ্রাসন শুরুর পর মারিউপোলে ৫ হাজার মানুষের প্রাণহানি

রাশিয়ার আগ্রাসনে মারিউপোলে ধ্বংবাবশেষ
রাশিয়ার আগ্রাসনে মারিউপোলে ধ্বংবাবশেষ

ইউক্রেনে গত মাসে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দেশটির দক্ষিণাঞ্চলীয় অবরুদ্ধ নগরী মারিউপোলে কমপক্ষে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। সোমবার ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

বর্তমানে মানবিক করিডোরের দায়িত্বে থাকা প্রেসিডেন্টের উপদেষ্টা তাতিয়ানাল মাকিনা টেলিফোনে এএফপি’কে বলেন, ইউক্রেন যুদ্ধে সেখাে ননিহত ‘প্রায় পাঁচ হাজার মানুষকে সমাধিস্থ করা হলেও গোলাবর্ষণ অব্যাহত থাকায় ১০ দিন আগে এ কাজ বন্ধ হয়ে গেছে।’

তিনি আরো বলেন, নিহত মানুষের এ সংখ্যা কেবলমাত্র ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার করা লাশের হিসাব থেকে পাওয়া। ‘নিহতের এ সংখ্যা প্রায় দশ হাজার হতে পারে বলে আমরা ধারণা করছি।’

মারিউপোলে ইউক্রেনের মানবিক অবস্থা শোচনীয়। ইউক্রেন জানায়, সেখানে প্রায় এক লাখ ৬০ মানুষ রাশিয়ার বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে সেখানে ব্যাপক খাদ্য, পানি ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ