আন্তর্জাতিক

ন্যাটোর জন্য জার্মানীতে রাডার জ্যামার পাঠাচ্ছে পেন্টাগন

যুক্তরাষ্ট্রের রাডার জ্যামার
যুক্তরাষ্ট্রের রাডার জ্যামার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের পেন্টাগনের পরামর্শে ন্যাটোর সক্ষমতা বাড়াতে মার্কিন নৌবাহিনীর ৬টি রাডার-জ্যামিং বিমান জার্মানিতে পাঠাচ্ছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সোমবার এ তথ্য জানিয়েছে।

কিরবি বলেছেন, ইএ-১৮জি গ্রোলার বিমানগুলো “ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার জন্য মোতায়েন করা হচ্ছে না।”

তিনি বলেন, “পূর্ব দিকে ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টার সাথে তাল মিলিয়ে এ সব বিমান মোতায়েন করা হচ্ছে।”

কিরবি বলেন, বিমানগুলো ওয়াশিংটন অঙ্গরাজ্যের নেভাল এয়ার স্টেশন হুইডবে থেকে সোমবার জার্মানির স্প্যাংডাহলেম বিমান ঘাঁটিতে পৌঁছাবে।

তিনি বলেন, বিমানগুলো এফ/এ-১৮ এর একটি পরিবর্তিত সংস্করণ, এগুলো ইলেকট্রনিক যুদ্ধে বিশেষজ্ঞ, সেন্সর ব্যবহার করে শত্রুর রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে।

পেন্টাগনের মুখপাত্র বলেন, জার্মানিতে বিমানগুলোর সঙ্গে নৌবাহিনীর ২৪০ জন সদস্য থাকবেন।

সোমবার প্রকাশিত এক বাজেট প্রস্তাবে জানিয়েছে, হোয়াইট হাউস ইউক্রেনে রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে এবং ন্যাটো সদস্য দেশগুলোকে সহায়তা করতে ৬.৯ বিলিয়ন ডলার সহায়তার পরিকল্পনা নিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ