আন্তর্জাতিক

ক্ষমা চাইবেন না বাইডেন

 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা কসাই- এই বক্তব্য থেকে সরে আসবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমাও চাইবেন না তিনি।

গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন কসাই। এবং তিনি কিছুতেই ক্ষমতায় থাকতে পারেন না। বাইডেনের এই মন্তব্যের পর খোদ মার্কিন প্রশাসনেই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি মার্কিন নীতিবদল হলো? কেননা অন্য দেশের প্রেসিডেন্টের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে কী করে মন্তব্য করা মার্কিন কোন প্রেসিডেন্টের অনুমোদন নেই। তাহলে কি করে এ কথা বললেন বাইডেন?

সোমবার বাইডেন নিজেই তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ওটা ছিল তার ক্ষোভের বহিঃপ্রকাশ। আমেরিকার নীতি আগের মতোই থাকছে। কোনো পরিবর্তন হচ্ছে না।

তবে বাইডেন জানিয়েছেন, তার মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না।

হোয়াইট হাউসে সিএনএনের সাংবাদিকের প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, ‘খারাপ মানুষরা খারাপ কাজ চালিয়ে যেতে পারে না। কিন্তু তার মানে এই নয় যে, পুতিনকে ক্ষমতাচ্যূত করার জন্য আমেরিকার নীতির মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে’।

পুতিনকে নিয়ে বাইডেনের আগের মন্ত্যব্যের পরেই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া হয়েছিল যে, মার্কিন প্রেসিডেন্ট আসলে পুতিনের আচরণের নিন্দা করেছেন।

বাইডেনও সোমবার বলেছেন, ‘আমি একটা সহজ কথা বলতে চেয়েছিলাম, পুতিন যে ব্যবহার করছেন, তা মানা যায় না। তার মোকাবিলা করার জন্য ন্যাটোকে ঐক্যবদ্ধ করতে হবে, শক্তিশালী করতে হবে এবং ইউক্রেনকে সাহায্য করতে হবে’। বাইডেনের দাবি, ন্যাটো এর আগে কখনো এতটা শক্তিশালী ছিল না।

বাইডেন জানিয়েছেন, তিনি ওয়ারশতে গিয়ে ইউক্রেন থেকে আসা মানুষদের দেখেছেন, কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার মন্তব্যের ফলে পরিস্থিতি আর খারাপ হবে না।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ