কঙ্গোতে মঙ্গলবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আট সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত ও প্রাণহানির এই ঘটনা ঘটে।
নিহতদের ছয়জনই পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং অপর দুজন রাশিয়া ও সার্বিয়ার শান্তিরক্ষী। জাতিসংঘের বরাত দিয়ে বুধবার (৩০ মার্চ) এই তথ্য জানিয়েছে রয়টার্স।
জাতিসংঘ জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের মধ্যে মঙ্গলবার কঙ্গোতে জাতিসংঘের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ওই আট শান্তিরক্ষী নিহত হন। এক বিবৃতিতে সংস্থাটি আরও জানায়, শান্তিরক্ষীদের মৃতদেহ উদ্ধার করে গোমায় নিয়ে যাওয়া হয়েছে এবং হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: