আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের আট শান্তিরক্ষী নিহত। ছবি: সংগৃহীত
কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের আট শান্তিরক্ষী নিহত। ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের আট শান্তিরক্ষী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।

নিহতদের মধ্যে পাকিস্তানের ছয়জন ক্রু সদস্য রয়েছেন। আর বাকি দুজন রাশিয়া ও সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য। মঙ্গলবার এক শোকবার্তা দিয়ে জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম নিহত ছয় পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পক্ষ থেকে বলা হয়, হেলিকপ্টারে আরোহীদের কেউ বেঁচে নেই। নিহতরা সবাই দেশটিতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। কিভু প্রদেশের রাজধানী গোমায় নেওয়া হয়েছে মরদেহগুলো। কঙ্গোর ওই অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর উদ্ধার অভিযানে গিয়েছিলেন তাঁরা।

এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি জাতিসংঘ মিশন। তবে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ