আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ৬

নিরাপত্তা কর্মীদের টহল। ছবি: সংগৃহীত
নিরাপত্তা কর্মীদের টহল। ছবি: সংগৃহীত
পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে এবং আরও ২২ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ মার্চ) ওই হামলা ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা সদরদপ্তরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকার আহমেদ বলেন, ওয়াজিরিস্তানের দক্ষিণে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার এফসি লাইনে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তিনি জানিয়েছেন, হামলার সময় তিন হামলাকারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ট্যাঙ্ক জেলার দিকে যাওয়া সব সড়ক বন্ধ রাখা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করতে সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ