আন্তর্জাতিক

রমযানে ইয়েমেনে দুই মাসের যুদ্ধবিরতি ঘোষণা

৭ বছর ধরে ইয়েমেনে চলছে যুদ্ধ
৭ বছর ধরে ইয়েমেনে চলছে যুদ্ধ

সৌদি আরবসহ তাদের জোটভুক্ত কয়েকটি দেশ হুতি বিদ্রোহী দমনের নামে অর্ধ যুগ ধরে ইয়েমেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইয়েমেন সরকারের এই কাজে সৌদি জোটকে সহায়তা করছে।

রমযান মাসকে সামনে প্রথমবারের মত ২ মাসের জন্য ইয়েমেনে যুদ্ধ বিরতি কার্যকর হল। ২০১৬ সাল থেকে এখানে যুদ্ধ চলছে। এবার জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধ বিরতি আলোর মুখ দেখল।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত ইয়েমেনে প্রায় চার লাখ মানুষ মারা গেছে। যুদ্ধ শুরুর পর এই প্রথম যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পক্ষগুলো। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জাতিসংঘ বলছে, যুদ্ধে নিহতদের মধ্যে ৬০ শতাংশ মারা গেছে ক্ষুধাসহ স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পানির অভাবে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অনেক মুসলিম দেশে পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় স্থানীয় সময় শনিবার বিকেল ৪টা থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে স্বাক্ষরিত এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটি (যুদ্ধবিরতি) অবশ্যই গুরত্বপূর্ণ পদক্ষেপ, তবে এটিই যথেষ্ট নয়। যুদ্ধিবিরতি অবশ্যই মেনে চলতে হবে।’

সৌদি আরবের রিয়াদে শান্তি আলোচনার দ্বিতীয় দিন শুক্রবার এ যুদ্ধবিরতির ঘোষণা দেন জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্র্যান্ডবার্গ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইয়েমেনে অভ্যন্তরীন ও সীমানাজুড়ে সব ধরনের স্থল, নৌপথে সামরিক অভিযান ও বিমান হামলা বন্ধ করতে পক্ষগুলো সম্মত হয়েছে।’

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যত দ্রুত সম্ভব চুক্তি বাস্তবায়নের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সৌদি নিয়ন্ত্রিত জোট ইয়েমেনের সরকারের সমর্থনে গত সাত বছর ধরে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে।

অন্যদিকে, হুতি বিদ্রোহীরা সৌদি আরবসহ তাদের জোটভুক্ত দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ