আন্তর্জাতিক

রাশিয়াকে থামাতে হবে: পাকিস্তান সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, 'ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে।' তিনি এই সংঘাতকে 'বিশাল ট্র্যাজেডি' হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২ এপ্রিল) ইসলামাবাদে নিরাপত্তা বৈঠকে দেশটির সেনা প্রধান ইউক্রেন নিয়ে এই কথা বলেন। তিনি এতো লম্বা সময় ইউক্রেনের উপর অব্যাহত হামলার জন্য রাশিয়ার কড়া সমালোচনা করেন। জাভেদ বাজওয়া বলেন, 'রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও, একটি ছোট দেশের বিরুদ্ধে দেশটির আগ্রাসন ক্ষমা করা যায় না।'

'পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি ও লড়াই বন্ধের আহ্বান ধারাবাহিকভাবে জানিয়ে আসছে,' বলেন পাকিস্তানের সেনাপ্রধান।

এদিন জাভেদ আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন খুবই দুর্ভাগ্যজনক কারণ হাজার হাজার মানুষ নিহত হয়েছে। শরণার্থী হয়েছে লাখ লাখ মানুষ এবং ইউক্রেনের অর্ধেক ধ্বংস হয়েছে।

এছাড়া তিনি বলেছেন, এই সংঘাত ছোট দেশগুলোকে আশা দিয়েছে। কারণ ছোট কিন্তু 'দক্ষ' বাহিনী দিয়ে একটি বড় দেশের আগ্রাসনের বিরুদ্ধে আধুনিক সরঞ্জামের মাধ্যমে তাদের এলাকা রক্ষা করতে পারবে।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথম পাকিস্তানের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হলো। এর আগে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে এক প্রকার নিরপেক্ষ অবস্থা নিয়েছিল।

এমনকি ইউক্রেনে আগ্রাসন শুরুর দিন মস্কো সফরে ছিলেন ইমরান খান। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত ছিলো পাকিস্তান।

তথ্যসূত্র: ডন, বিবিসি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ