আন্তর্জাতিক

ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

ইমরান খান
ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার পতনের উদ্যোগ আপাতত থমকে গেল। তার বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

এই প্রস্তাবকে সংবিধানের ৫ অনুচ্ছেদের পরিপন্থী উল্লেখ করে বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি। রোববার (০৩ এপ্রিল) এ নিয়ে জাতীয় পরিষদে আলোচনাকালে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

এর আগে বিরোধী দলগুলো পক্ষপাতিত্বের অভিযোগ এনে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। পরে রোববারের অধিবেশনের সভাপতিত্ব করেন সুরি।

এদিন অধিবেশন শুরু হওয়ার পরপরই তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সংবিধানের ৫ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। তিনি প্রধানমন্ত্রী ইমরানের আগের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন এবং সরকারকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে উল্লেখ করেন।

ফাওয়াদ চৌধুরী বলেন, গত ৭ মার্চ আমাদের রাষ্ট্রদূতকে একটি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে অন্যান্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করা হচ্ছে বলে জানানো হয়েছিল।

উল্লেখ্য, ১৯৪৭ সাল থেকে দীর্ঘ ৭৫ বছরে পাকিস্তানের কোন সরকারই পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকতে পারেনি। বর্তমান ক্ষমতাসীন ইমরানের সরকারও মেয়াদ পূর্ণ করতে পারবে কি না তা নিয়ে ধোয়াশা এখনো কাটেনি। যদিও জাতীয় পরিষদে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করা হয়েছে। তারপরও ইমরান নিজেই জাতীয় পরিষদে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার দাবি তুলেছেন। তা করা হলে আগামী ৩ মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরোধীদের অনাস্থার মুখে পড়ে ক্ষমতা হারাতে যাচ্ছেন তিনি।

ক্ষমতার এ পালাবদলের কারণে এর আগে দেশটিতে বিশৃঙ্খলার আশঙ্কা করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। মোটরসাইকেলে একাধিক ব্যক্তির আরোহন নিষিদ্ধ করা হয়। কনটেইনার ও কাঁটাতার দিয়ে রেড জোন সিল করে দেওয়া হয়। রেড জোনের ভেতরে এবং আশপাশের এক কিলোমিটারের মধ্যে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন।

এ ছাড়া ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেট এক নোটিশে রেড জোন এলাকায় পাঁচজনের বেশি মানুষের সব ধরনের জমায়েত, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছিল।

সূত্র: ডন

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ