আন্তর্জাতিক

পাকিস্তানের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট, ৯০ দিনের মধ্যে নির্বাচন

পাকিস্তানের জাতীয় পরিষদ
পাকিস্তানের জাতীয় পরিষদ

প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে প্রেসিডেন্ট অফিস। তাতে আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ পাওয়ার পরই আইনসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন তিনি।

রোববার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

এর আগে পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই প্রস্তাবটি লিখিত আকারে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভীকে জানানও তিনি।

রোববার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইমরান খান নিজেই একথা জানান। এরপরই পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান। একইসঙ্গে এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবেও আখ্যা দেন তিনি।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি উদ্বিগ্ন অনেক লোকের কাছ থেকে বার্তা পেয়েছেন। জাতির সামনে ‘বিশ্বাসঘাতকতা’ করা হচ্ছে। তার ভাষায়, ‘আমি বলতে চাই, চিন্তা করবেন না, পাকিস্তানে যা হচ্ছে তা আল্লাহ দেখছেন।’

ইমরান বলেন, অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে তিনি প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন। তিনি আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাসীদের জনগণের কাছে যেতে হবে এবং নির্বাচন হওয়া উচিত যাতে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে তারা কাকে ক্ষমতায় দেখতে চায়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ