আন্তর্জাতিক

ইউক্রেনের বুচা শহর যেন মৃত্যুপুরী

ইউক্রেন
ইউক্রেন

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার সৈন্যদের কাছ থেকে বেশ কিছু এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে। রাজধানী কিয়েভের কাছে এরকম একটি পৌর শহরে গণকবরে শত শত মানুষের দাফন সম্পন্ন করছেন ইউক্রেনের সেনারা। কিয়েভ থেকে কয়েক কিলোমিটার দূরের বুচা শহরটি যেনো মৃত্যুপুরী। সেখানেই তিনশ মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

শহরটির মেয়র অ্যানাতোলি ফেদোরুক অভিযোগ করেছেন, নির্বিচারে ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী। এরই মধ্যে ২৮০ জনের মতো মানুষকে কবর দেওয়া হয়েছে বুচায়।

শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে আরও বহু মরদেহ। রুশ হামলায় নিহতদের মধ্যে শিশু, কিশোরাও রয়েছে বলে দাবি ফেদোরুকের।

মেয়র ফোদোরুক আরও জানান, শুধু বুচার রাস্তায় পাওয়া গেছে অন্তত ২২ জনের মরদেহ। দেশটির অন্যান্য শহরেও বহু মানুষকে হত্যার অভিযোগ করছেন ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ সেনাদের পুরোপুরি ‘হটিয়ে’ দেওয়ার দাবি করেছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। তিনি বলেছেন, ‘কিয়েভ এখন পুরোপুরি ইউক্রেনীয় বাহিনীর দখলে।’ স্থানীয় সময় শনিবার (২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এক মাসের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ