আন্তর্জাতিক

চীনে করোনা বাড়ছে, একদিনে শনাক্ত ১৩ হাজার

চীন
চীন

করোনা সংক্রমণের হার চীনে আবারও বাড়ছে। আজ রোববার দেশটিতে এক দিনেই ১৩ হাজার ১৪৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যা দেশটিতে দুই বছর আগে করোনার প্রথম ঢেউয়ের পর সর্বোচ্চ শনাক্ত। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য কমিশন বলছে, এসব করোনা রোগীর মধ্যে ১ হাজার ৪৫৫ জনের করোনার উপসর্গ রয়েছে, কিন্তু বাকি ১১ হাজার ৬৯১ জনের দেহে করোনার কোনো উপসর্গ ছাড়াই তাদের দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে।

এরই মধ্যে চীনের বাণিজ্যকেন্দ্র সাংহাইয়ের আড়াই কোটি বাসিন্দার প্রায় সবাই গতকাল শনিবার ঘরে ছিল। এটি দেশটির গুরুতর করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হওয়ায় সেখানে যেন করোনা না বাড়ে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ রোববার সাংহাইতে করোনা রোগী আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২০০। এটি দেশটির মোট করোনা রোগী আক্রান্তের ৭০ শতাংশ।

সাংহাইয়ের বিধিনিষেধগুলো খাদ্যপণ্য সরবরাহব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। শিপিং জায়ান্ট মেরস্ক গত শুক্রবার বলেছিল, শহরের কিছু ডিপো বন্ধ রয়েছে এবং লকডাউনের কারণে ট্র্যাকিং পরিষেবাগুলো সম্ভবত আরও ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে লকডাউন নিয়ে সাংহাইয়ের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রাথমিকভাবে শহরের বাসিন্দাদের গণপরীক্ষা করার জন্য মাত্র চার দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল। তবে এখন এটি আগামী সপ্তাহের শেষের দিকে বা তার বেশি সময় পর্যন্ত স্থায়ী হতে পারে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ