আন্তর্জাতিক

আলোচনার কেন্দ্রে পাকিস্তান সুপ্রিম কোর্ট

পাকিস্তান সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে এবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে দেশটির সুপ্রিম কোর্ট। রোববার দেশটির জাতীয় পরিষদ (পার্লামেন্ট) ভেঙে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো আদালতের আদেশের আওতায় আনতে হবে মত দিয়েছেন প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল।

তাই দেশটির চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এবার দৃশ্যপটে হাজির দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট কর্তৃক পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। রোববার সুপ্রিম কোর্টের মুখপাত্র আলভি এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেন, এটি একটি জরুরি বিষয়। সোমবার শুনানির দিন ধার্য করা হয়েছে। সব রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের নোটিশ জারি করা হয়েছে।

এর আগে বিরোধীদের পক্ষ থেকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রেসিডেন্টের ঘোষণাকে অসাংবিধানিক দাবি করে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, তার দল নির্বাচনের জন্য প্রস্তুত। একই সঙ্গে তাদের আইনি দল একটি পিটিশন নিয়ে কাজ করছে। তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবে। কারণ, দেশের সংবিধান সমুন্নত রাখার বাধ্যবাধকতা আদালতের রয়েছে।

প্রধান বিচারপতি বন্দিয়াল, বিচারপতি ইজাজুল আহসান ও বিচারপতি মোহাম্মদ আলী মজহারের সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ রোববার এ মামলার শুনানি শেষে সোমবার আবারও শুনানির দিন ধার্য করেন।

রোববারের শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেটা খেয়াল রাখতে হবে। এ ছাড়া, সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার নির্দেশ দেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের দ্বারা কোনো অসাংবিধানিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। কেউ যেন পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা না করে। জনশৃঙ্খলা বজায় রাখা উচিত।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ