আন্তর্জাতিক

ইউক্রেনের বুচায় ৪৫ ফুট দীর্ঘ গণকবরের সন্ধান

ইউক্রেনের বুচা শহর
ইউক্রেনের বুচা শহর

চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের বুচা শহরের একটি গির্জায় ৪৫ ফুট দীর্ঘ পরিখায় গণকবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার স্যাটেলাইট চিত্র প্রকাশ করে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুচা। প্রায় এক মাস ধরে রুশ সেনাবাহিনীর দখলে থাকার পর সম্প্রতি এর নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন। ইতোমধ্যে স্থানীয় মেয়র জানিয়েছেন, শহরের রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে। অনেককে গণকবর দেওয়া হচ্ছে।

গত শনিবার বেশকিছু সাংবাদিক বুচা শহর পরিদর্শন করেছেন। তারা বলেন, একটি গির্জা এলাকায় শনাক্ত হওয়া গণকবর এখনও উন্মুক্ত অবস্থায় আছে। সেখানে দেখা গেছে, লাল কাদামাটি ভেদ করে মানুষের হাত–পা বের হয়ে আছে।

এরই মধ্যে নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছেন মাক্সার টেকনোলজিস। তারা বলেছে, সেন্ট অ্যান্ড্রু অ্যান্ড পেয়ারভজভান্নোহো অল সেইন্টস গির্জায় গণকবরের সন্ধান পাওয়া যায় গত ১০ মার্চ। আর গত ৩১ মার্চ দেখা গেছে, গির্জা এলাকার দক্ষিণ–পশ্চিম অংশে প্রায় ৪৫ ফুট দীর্ঘ পরিখাযুক্ত একটি সমাধিস্থল রয়েছে।

তবে মাক্সার প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ