শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভের মুখে পদত্যাগের হিড়িক চলছে। দেশের ২৬ মন্ত্রীর পর পদত্যাগ করেছেন জাতীয় ব্যাংকের গভর্ণর। এবার পদত্যাগ করলেন নতুন দায়িত্ব নেওয়া অর্থমন্ত্রী আলী সাবরি। দায়িত্ব নেওয়ার একদিন পরই আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে গত রোববার শ্রীলঙ্কায় একযোগে ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেন। পরে গতকাল সোমবার চারজন মন্ত্রী নতুন ভাবে শপথ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অর্থমন্ত্রী আলী সাবরি।
একটি বিবৃতিতে সাবরি বলেন, যদিও আমি সৃষ্ট অসুবিধার জন্য দুঃখিত, আমি বিশ্বাস করি আমি সর্বদা দেশের সর্বোত্তম স্বার্থে কাজ করেছি। দেশের সমস্যা সমাধানের জন্য নতুন,সক্রিয় ও অপ্রচলিত পদক্ষেপ প্রয়োজন।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: