আন্তর্জাতিক

মারিউপোলে ৫ হাজার বেসামরিক নাগরিক নিহত : মেয়র

ইউক্রেনের মারিউপোল শহর। ছবি: ইন্টারনেট
ইউক্রেনের মারিউপোল শহর। ছবি: ইন্টারনেট

গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই মারিউপোল শহরের ধ্বংসযজ্ঞের ঘটনা প্রায়ই আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়েছে। এবার সেই শহরের মেয়র দাবি করলেন এখন পর্যন্ত এই শহরটির ৫ হাজারের বেশি বেসামরিক মানুষ রুশ হামলায় নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কিয়েভের আশপাশের কয়েকটি শহর ছেড়ে যাওয়ার আগে রুশ সেনারা নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে—এমন অভিযোগ এনে কয়েকদিন ধরে মৃতদের জড়ো করা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছেন, কয়েক সপ্তাহের রুশ বোমাবর্ষণ এবং রাস্তার লড়াইয়ে পাঁচ হাজারের বেশি বেসামরিক নাগরিক মারা গেছেন। এর মধ্যে ২১০ জন শিশু রয়েছে।

মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেন, রুশ বাহিনী হাসপাতালগুলোতেও বোমাবর্ষণ করেছে, যেখানে এক শিশুসহ ৫০ জন পুড়ে মারা গেছে।

বোইচেঙ্কো আরও বলেন, শহরের ৯০ শতাংশেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আজভ সাগরের কৌশলগত দক্ষিণের শহরটিতে হামলার ফলে খাদ্য, জল, জ্বালানি ও ওষুধ বন্ধ হয়ে গেছে এবং ঘরবাড়ি ও ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, চার লাখ ৩০ হাজার জনসংখ্যার শহরটিতে এক লাখ ৬০ হাজার মানুষ আটকা পড়েছে। রেড ক্রসের সঙ্গে একটি মানবিক ত্রাণ কনভয় কয়েকদিন ধরে শহরে প্রবেশের চেষ্টা করছে।

এদিকে, যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা যুদ্ধাপরাধের অভিযোগ এনে ক্রেমলিনের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কিয়েভ ও উত্তরাঞ্চলীয় চেরনিহিভ এলাকা থেকে আনুমানিক ২৪ হাজার বা তার চেয়ে বেশি সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে রাশিয়া। আর, এর মূল উদ্দেশ্য হলো—পুনরায় সংগঠিত হয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা করা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর বুধবার রাতের ভাষণে অভিযোগ করেছেন—রাশিয়ার সামরিক বাহিনী পূর্বাঞ্চলে নতুন আক্রমণের প্রস্তুতির জন্য তার বাহিনী তৈরি করছে। তবে, ক্রেমলিন জানিয়েছে, তাদের লক্ষ্য—ইউক্রেনের বেশির ভাগ রুশভাষী দনবাস অঞ্চলকে ‘মুক্ত করা’।

জেলেনস্কি বলেন, ইউক্রেনও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘আমরা লড়াই করব এবং পিছপা হব না। রাশিয়া সিরিয়াসলি শান্তির চেষ্টা শুরু না করা পর্যন্ত আমরা আত্মরক্ষার জন্য সম্ভাব্য সব বিকল্প খুঁজব। এটা আমাদের মাটি। এটাই আমাদের ভবিষ্যৎ। এবং আমরা তাদের ছেড়ে দেব না।’

ইউক্রেনীয় কর্তৃপক্ষ দনবাসে বসবাসকারী নাগরিকদের এখনই সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ