আন্তর্জাতিক

নিজের খোঁড়া গর্তে আটকা পড়ল চোর!

নিজের গর্তে আটকা পড়ল চোর
নিজের গর্তে আটকা পড়ল চোর

যে গর্ত খুঁড়ে চুরি করতে ঢুকেছিলেন, চুরি শেষে বের হওয়ার সময় সেই গর্তেই আটকে গেল চোরের দেহ। ভারতের একটি মন্দিরের অলংকার চুরি করে পালানোর সময় এই ঘটনা ঘটে।

বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার জামি ইল্লামা মন্দিরের এই ঘটনা পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়।

শ্রীকাকুলাম জেলার কাঞ্চিলি থানার সীমানায় অভিযুক্তদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, চুরি করে পালানোর সময় আটকা পড়া চোর মন্দিরের দেয়ালের গর্তে হাতেনাতে ধরা পড়ে।

কাঞ্চিলি থানার পুলিশ কর্মকর্তা চিরঞ্জীব বলেন, ‘পাপা রাও নামে একজন চোর মন্দির থেকে চুরি শেণে পালাতে গিয়ে নিজের করা গর্তে আটকে যায়। এরপর তাকে হাতেনাতে ধরা হয়।’

মন্দিরের পুরোহিত ইয়েল্লামা বলেন, গর্তে আটকা পড়ে চোরকে দেবির নাকের আংটি ও অন্যান্য রূপার গহনা গর্ত থেকে ফেলে দিতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। চোরটি একটি গর্ত দিয়ে ঢুকেছিল। সে ভিতরে এসেছিল কিন্তু বাইরে যেতে পারেনি, তাকে দেবির নাকের আংটি এবং অন্যান্য রূপার অলংকার বাইরে ফেলে দিতে দেখা যায়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ