পাকিস্তানের রাজনীতিতে সবই সম্ভব। এ কারণে দেশটির সরকারগুলো তাদের মেয়াদ পূর্ণ করতে পারেনা বলে মন্তব্য করেছেন পাকিস্তান-আমেরিকান ঐতিহাসিক আয়েশা জালাল। তিনি বলেন, বর্তমানে দেশটিতে সাংবিধানিক সঙ্কট দেখা দিয়েছে। যদিও ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। কিন্তু তা সম্ভব হবে কি না সন্দেহ রয়েছে।
পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিবে তার বিষয়ে একটি স্পষ্ট ধারণা দিয়েছেন তিনি আয়েশা জালাল।
অনাস্থা ভোটের বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট যে রায়ই দিক না কেন আগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
তিনি আরো বলেন, পাকিস্তানের এ নির্বাচনটি খুবই তিক্ত বা কষ্টদায়ক হবে কারণ এটা গ্রীষ্মকালের তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত হবে। এরপর পাকিস্তানে কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা চলবে।
সূত্র : আল-জাজিরা