আন্তর্জাতিক

ইমরানের বক্তব্য ভিত্তিহীন: যুক্তরাষ্ট্র

ইমরান খান, পাকিস্তান। ছবি: সংগৃহীত
ইমরান খান, পাকিস্তান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলোর অনাস্থা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে ইমরান খান যে অভিযোগ তুলেছেন, তা ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ খারিজ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জালিনা পোর্টার।

সংবাদ সম্মেলনে জালিনা পোর্টার এ বিষয়ক এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি একদম সরাসরি ও স্পষ্টভাবে বলতে চাই যে, এই অভিযোগের মধ্যে কোনো সত্যতা নেই। পাকিস্তানের সরকার পরিবর্তনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই।’

গত মার্চ মাস থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তোলেন। হুমকি দেওয়া একটি চিঠিও তিনি সাংবাদিকদের দেখাবেন বলে জানিয়েছিলেন।

২৭ মার্চ সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বলেন, পাকিস্তানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে বিরোধীদের ইন্ধন দিচ্ছে যুক্তরাষ্ট্র। অভিযোগে তিনি আরও বলেন, পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বিরোধীদের হুমকি দিয়েছেন যে, যদি ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে না সরানো হয়, সেক্ষেত্রে পাকিস্তানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।

অবশ্য পরে তিনি বলেন, ওই চিঠিটিতে পাকিস্তানের ‘গোপন কোড’ থাকায় সেটি প্রকাশ্যে আনা যাবে না।

ইমরানের ওই অভিযোগের মধ্যেই গত ২৮ মার্চ তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ওঠে এবং সেই প্রস্তাব নাকচ করে দেন ডেপুটি স্পিকার। পরে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট তা ‘অসাংবিধানিক’ ঘোষণা করে বাতিল করে দেন।

তারপর শুক্রবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফের একই অভিযোগ তোলেন ইমরান; বলেন, ‘এই অনাস্থা প্রস্তাবে বিদেশি হস্তক্ষেপ ছিল। আমি চেয়েছিলাম সুপ্রিম কোর্ট অন্তত এ বিষয়টিতে নজর দেবে। অন্য একটি দেশ চক্রান্ত করে পাকিস্তান সরকারের পতন ঘটাতে চায়—এটি একটি গুরুতর অভিযোগ।’

তবে ইমরান খানের এই অভিযোগের সত্যতা নেই বলে দাবি করলেও সংবাদ সম্মেলনে জালিনা পোর্টার বলেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে আছে।

‘অবশ্যই আমরা পকিস্তানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়া ও আইনের প্রতি শ্রদ্ধা ও সমর্থন আমাদের রয়েছে।’

‘তবে আমি আবারও বলছি, যে অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনা হয়েছে— তা সত্য নয়।’

সূত্র: জিইও নিউজ

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ