আন্তর্জাতিক

ইমরানকে পাকিস্তান ছাড়তে বললেন মরিয়াম নওয়াজ

মরিয়াম নওয়াজ ও ইমরান খান। ছবি: সংগৃহীত।
মরিয়াম নওয়াজ ও ইমরান খান। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের জাতীয় সংসদে অনাস্থা ভোটে আজ শনিবার ভাগ্য নির্ধারিত হবে প্রধানমন্ত্রী ইমরান খানের। তার বিরুদ্ধে বিরোধীদের আনীত এ অনাস্থা প্রস্তাবকে তিনি ‘বিদেশি ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন। এর আগে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ভারতের প্রশংসা করেন ইমরান খান। বলেন, ভারতের বিদেশ নীতিতে হস্তক্ষেপ করার সাহস পশ্চিমাদের নেই।

ইমরানের মুখে চির শত্রু ভারতের প্রশংসা উঠে আসায় তার এই বক্তব্য তুমুল সমালোচনার জন্ম দিয়েছে পাকিস্তানজুড়ে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ বলেছেন, ভারতকে ভালোবাসলে পাকিস্তান ছেড়ে ইমরান খানের সেখানে চলে যাওয়া উচিত।

ইমরানকে উদ্দেশ্য করে টুইটারে মরিয়াম লিখেছেন, ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা ব্যক্তিটিকে গিয়ে কারও বলা উচিত তাকে তার দল বহিষ্কার করছে, অন্য কেউ নয়। এতই যদি ভারতকে ভালোবাসেন তাহলে পাকিস্তানের জীবন ছেড়ে সেখানে চলে গেলেই হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ