আন্তর্জাতিক

সাংসদ হিসেবে পার্লামেন্টে এলেন ইমরান খান

ইমরান খান। ছবি: সংগৃহীত।
ইমরান খান। ছবি: সংগৃহীত।

ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো পার্লামেন্টে এসেছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

সোমবার দুপুরে তিনি জাতীয় পরিষদে আসেন। খবর জিও নিউজের।

ইমরান খান পার্লামেন্টে আসার পরপরই পিটিআই নেতারা স্লোগান দিতে থাকেন। এ সময় রোববার রাতে তার আহ্বানে হওয়া দেশজুড়ে বিক্ষোভ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ হায় (সম্মান দেওয়ার মালিক আল্লাহ)।

রোববার রাতে পাকিস্তানের বিভিন্ন শহরে ইমরান খানের আহ্বানে লাখ লাখ মানুষ রাস্তায় অহিংস বিক্ষোভ করেন।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে সংসদীয় দলের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। একই সঙ্গে পার্লামেন্ট থেকে পিটিআইয়ের সদস্যদের গণ পদত্যাগ করবেন বলে জানা গেছে। যদিও গণ পদত্যাগ নিয়ে ইতোমধ্যে দলে বিভেদ সৃষ্টি হয়েছে।

এর আগে শনিবার রাতে পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। দেশটিতে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারানো প্রথম প্রধানমন্ত্রী তিনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ