আন্তর্জাতিক

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

শেহবাজ শরিফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত।
শেহবাজ শরিফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হলেন পাকিস্তান মুসলিম লীগের-নওয়াজ প্রধান শাহবাজ শরিফ। দেশটির পার্লামেন্টের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী পদে তিনি ভোট পেয়েছেন ৭৪টি।

পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটির মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।

ডেপুটি স্পিকার কাশেম সুরির উপস্থিতিতে সোমবার পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে স্থানীয় সময় বেলা ২টার দিকে জাতীয় পরিষদের এ অধিবেশন শুরু হয়।

পরে ইমরান খানের দল পিটিআইয়ের আইনপ্রণেতারা পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন থেকে ওয়াক আউট করেন।

স্পিকার সুরি শুরুতেই ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা গত ৩ এপ্রিলের অনাস্থা প্রস্তাব বাতিল প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করেন। ওয়াক আউট করা পিটিআই নেতাদের মধ্যে স্পিকার কাশেম সুরিও ছিলেন।

এর আগে রোববার শেহবাজ প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দাখিল করেন। একইদিনে ক্ষমতাচ্যুত ইমরান খানের দল পিটিআই’য়ের ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিও মনোনয়ন জমা দেন।

৭০ বছর বয়সী শেহবাজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী। এছাড়া, শেহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী এবং পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর বর্তমান সভাপতি।

সংসদে অনাস্থা ভোটে হেরে শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এর পরদিন রোববার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে নামেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ