আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী কে এই শেহবাজ শরীফ?

শেহবাজ শরিফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত।
শেহবাজ শরিফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত।

আপাতত পাকিস্তানের রাজনীতিতে স্বাভাবিকতা আসলো। নানা নাটকীয়তার পর দেশটি পেল নতুন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আপন ছোট ভাই ও মুসলিম লিগ-এন এর নেতা শেহবাজ শরীফ। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে তিনি জাতীয় পরিষদের প্রধান বিরোধী দলীয় নেতা ছিলেন। তাকে কেন্দ্র করেই ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে বিরোধী দলগুলো একাট্টা হয়। শেহবাজকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল ইমরান বিদায় নিলে তাকেই প্রধানমন্ত্রী বানানো হবে। অবশেষে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হলেন তিনি।

ইমরান খান অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে জাতীয় পরিষদের সদস্যরা সংসদে আসেন। এর মধ্যে ছিলেন ইমরান খানের দলের সদস্যরাও।

সঙ্গে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি। শেহবাজের সঙ্গে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল কোরেশির।

কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর কোরেশি ঘোষণা দেন, তারা জাতীয় পরিষদ থেকে গণহারে পদত্যাগ করবেন এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেবেন না। এই ঘোষণার পর পিটিআইয়ের সকল সদস্য ও কোরেশি বের হয়ে যান। ফলে ব্নিা প্রতিদ্বন্দ্বিতায় শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী হওয়া এই শেহবাজ শরীফ কে? কি বা তার রাজনৈতিক পরিচয়?

শেহবাজ শরীফ হলেন মুসলিম লিগ-এন এর নেতা ও পাকিস্তানের প্রধান বিরোধী নেতা ছিলেন।

শেহবাজ শরীফের আরেকটি পরিচয় আছে। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আপন ছোট ভাই।

ইমরান খান ক্ষমতায় আসার পর নওয়াজ শরীফ লন্ডনে নির্বাসিত জীবন-যাপন করছেন।

এদিকে পাকিস্তানের প্রধান বিরোধীদলীয় নেতা হওয়ার আগে পাঞ্জাব প্রদেশের মূখ্যমন্ত্রী ছিলেন শেহবাজ শরীফ। তিনি পাঞ্জাবের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন।

শেহবাজ শরীফ সবমিলিয়ে তিনবার পাঞ্জাবের মূখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৯৭ সালে প্রথমবার মূখ্যমন্ত্রী হন। কিন্তু ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশারফ ক্ষমতা দখল করলে শেহবাজ শরীফ সৌদি আরবে পালিয়ে যান। আট বছর সৌদিতে নির্বাসিত থাকার পর ২০০৭ সালে তিনি পাকিস্তানে ফেরেন। ২০০৮ সালে তার দল জয় পেলে ফের তিনি পাঞ্জাবের মূখ্যমন্ত্রী হন। ২০১৩ সালে তৃতীয়বার তিনি দায়িত্ব গ্রহণ করেন।

২০১৮ নির্বাচনে মুসলিম লিগ-নওয়াজ হেরে যায়। এরপরই শেহবাজ শরীফকে প্রধান বিরোধী দলীয় নেতা বানানো হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ