আন্তর্জাতিক

বৈদেশিক ঋণ পরিশোধ সম্ভব না : শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ঋণে দিশেহারা শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক ঋণে দিশেহারা শ্রীলঙ্কা।

৫১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ঋণ পরিশোধ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

আজ মঙ্গলবার শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় দেশটিকে ঋণখেলাপি বলে ঘোষণা দেয়। অর্থনৈতিক সংকটে থাকা সরকারের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এই সংকটের জন্য করোনাভাইরাস মহামারি আংশিকভাবে দায়ী।

পর্যটন খাতের লোকসানেরও ভূমিকা রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে উচ্চ ব্যয় ও কর কর্তনের ফলে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব কমেছে, চীনের কাছে বড় ঋণ এবং কয়েক দশকের মধ্যে বিদেশি মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দেশি ঋণ ও বিদেশি বন্ডের টাকা শোধ করতে সরকার টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি বেড়েছে। এদিকে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। লাখো মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করছেন।

পরিস্থিত নিয়ন্ত্রণে ঋণ পাওয়ার জন্য শ্রীলঙ্কা সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ