আন্তর্জাতিক

নিজ দেশে ফিরছেন নওয়াজ শরিফ

নওয়াজ শরিফ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ছবি: ইন্টারনেট।
নওয়াজ শরিফ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ছবি: ইন্টারনেট।

পাকিস্তানের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশে ফিরছেন। তার ছোট ভাই শাহবাজ শরিফ এখন দেশটির প্রধানমন্ত্রী। ঈদের পর তিনি দেশে ফিরবেন বলে তার দল পিএমএল-এন সূত্রে জানা গেছে।

পাকিস্তানের জিও নিউজ অনলাইনের খবরে বলা হয়, পিএমএল-এনের নেতা মাইয়ান জাভেদ লতিফ সোমবার বলেছেন, ঈদের পর পাকিস্তানে ফিরতে পারেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ নেতা নওয়াজ শরিফ।

২০১৯ সালের নভেম্বরে নওয়াজ শরিফ চিকিৎসার জন্য লন্ডনের পাড়ি জমান। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।

আল আজিজা স্টিল মিল দুর্নীতি মামলায় ২০১৮ সালে নওয়াজের সাত বছরের কারাদণ্ড হয়। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা ছিল। সব মিলিয়ে ১১ বছরের কারাদণ্ড হয় নওয়াজের। সেইসঙ্গে তাকে ৮০ লাখ ডলার জরিমানা করে আদালত।

২০১৯ সালে লাহোর হাই কোর্ট (এলএইচসি) তার সাজা বাতিল করার পর তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়।

জিও নিউজের ‘আপস কি বাত’ অনুষ্ঠানে পিএলএম-এনের শীর্ষ নেতা জাভেদ লতিফ বলেন, করোনা মহামারি না থাকার কারণে ঈদের পর পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরিফ। তিনি জানান, দেশে ফেরার পর নওয়াজ তার বিরুদ্ধে থাকা মামলাগুলো মোকাবেলা করবেন।

সূত্র: জিও নিউজ

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ