আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নের ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ফাইল ছবি।
ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ফাইল ছবি।

ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। বিশেষ করে ইউরোপের দেশগুলোই রাশিয়াকে চাপে ফেলতে চেয়েছে বেশি। তাই এবার রাশিয়া তার পাল্টা পদক্ষেপ নিল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া।

অবাঞ্ছিত হওয়া এ কূটনীতিকদের অতি দ্রুত মস্কো ছাড়ার নির্দেশ দিয়েছে পুতিন সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৫ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি ইইউ দেশগুলো থেকে কয়েক ডজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। এর পাল্টা জবাব হিসেবেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি ইইউয়ের।

গত মার্চ মাসের শেষ দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে সমন্বিত পদক্ষেপে ইইউ অন্তর্ভুক্ত চারটি দেশ থেকে রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল। এরপর সবশেষ গত ৫ এপ্রিল রাশিয়ার আরও ১৯ কূটনীতিককে বেলজিয়াম ছাড়ার নির্দেশ দেয় ইইউ। এ কর্মকর্তাদের বিরুদ্ধে কূটনৈতিক মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।

নতুন করে ১৮ কূটনীতিকের বহিষ্কারের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে ‘অন্যায়’ ও ‘প্রতিশোধমূলক’ আখ্যা দিয়ে ইইউ বলেছে, রুশ সরকারের নেওয়া শুক্রবারের এ সিদ্ধান্তের প্রকৃতপক্ষে কোনো ভিত্তি নেই। পাল্টা জবাব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

সূত্র: রয়টার্স।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ