পাকিস্তানের জাতীয় পরিষদের ২২তম স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজা পারভেজ আশরাফ।
আজ শনিবার তিনি শপথ নিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
স্পিকার পদের জন্য আশরাফ ছাড়া কেউই মনোনয়নপত্র জমা দেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন তিনি। পিএমএল-এন এর আয়াজ সাদিক আশরাফকে শপথ পাঠ করান।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণের কয়েক মিনিট আগে পাকিস্তান পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করেন। তখন থেকে স্পিকারের পদ শুন্য ছিল।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: