আন্তর্জাতিক

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন প্রধানমন্ত্রীর ছেলে হামজা শাহবাজ

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ। ফাইল ছবি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ। ফাইল ছবি।

নানা নাটকীয়তার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৩৯৭ সদস্যের পার্লামেন্টে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য হামজার প্রয়োজন ছিল ১৮৬ ভোট। ১৯৭ ভোট পেয়ে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

এই নির্বাচনে হামজার প্রতিদ্বন্দ্বি ছিলেন পারভেজ এলাহি। পিএমএল-কিউর এলাহির পেছনে সমর্থন ছিল পিটিআই-এর।

মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ঘটে নানা নাটকীয় ঘটনা। ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির ওপর চড়াও হয়েছেন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যরা। স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি তার আসন গ্রহণ করলে ইমরান খানের দলের সদস্যরা দল পরিবর্তন করায় তার ওপর হামলে পড়েন।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা রক্ষীদের উপস্থিতির পরও মাজারিকে চড় ও ঘুষি মারা হচ্ছে। এমনকি তার চুল ধরেও টানাহেঁচড়া করা হয়। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাকে সরিয়ে নেন।

জানা গেছে, পিটিআই দলের সংসদ সদস্যরা পার্লামেন্টে লোটা (বদনা) নিয়ে ঢোকেন। লোটা লোটা বলে শ্লোগান দিতে দিতে তার দিকে বদনা ছুড়ে মারেন। এরপরই ওই টানাহেঁচড়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে পুলিশের কাছে অনুরোধ জানানো হয়। এরপর দাঙ্গা বিরোধী বাহিনীর কর্মীরা বুলেটপ্রুফ জ্যাকেট পরে সমাবেশে প্রবেশ করে পিটিআইয়ের অন্তত তিনজন এমপিকে গ্রেফতার করে।

এই হামলার ব্যাপারে সাংবাদিকদের মাজারি বলেছেন, যারা আমার উপর হামলা চালিয়েছে তারা আসলে সামরিক শাসন চায়।

এরপর পিটিআই সদস্যরা ওয়ার্ক আউট করে চলে গেলে ভোটাভুটি শুরু হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ