আন্তর্জাতিক

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল তালেবান

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া

পাকিস্তানের ছোঁড়া রকেট হামলায় আফগানিস্তানের ৫ শিশু ও এক নারী নিহত হয়েছে। এমন অভিযোগ করেছে তালেবান কর্তৃপক্ষ। এই ঘটনায় ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেখটির সরকার।

শনিবার স্থানীয় সময় ভোরে সীমান্ত সংশ্লিষ্ট এলাকায় এ হামলা হয় বলে জানিয়েছে তারা।

সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, “পাকিস্তানের দিক থেকে আফগানিস্তানের ভূখণ্ডে ছোড়া গোলা ও হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান।”

এ ব্যাপারে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

মুজাহিদ পাকিস্তানের হামলা নিয়ে বলেছেন, “এটা নিষ্ঠুরতা। এটা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার পথ করে দিচ্ছে। এর পুনরাবৃত্তি ঠেকাতে সব বিকল্প কাজে লাগাবো আমরা। আমাদের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানাচ্ছি।”

“পাকিস্তানের জানা উচিত, যুদ্ধ শুরু হলে কোনো পক্ষেরই লাভ হবে না। সেটা এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা ক্রমেই বাড়ছে।

ইসলামাবাদের ভাষ্য, সশস্ত্র অনেক গোষ্ঠী আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকস্তানে হামলা চালাচ্ছে।

তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানি মিলিশিয়াদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করছে।

কুনারের প্রাদেশিক তথ্য পরিচালক নাজিবুল্লাহ হাসান আবদাল ফ্রান্সভিত্তিক একটি বার্তা সংস্থাকে বলেছেন, “কুনারের শেলটন জেলায় পাকিস্তানি রকেট হামলায় ৫ শিশু ও এক নারী নিহত হয়েছে, আহত হয়েছে একজন।

সীমান্তের কাছে খোস্ত প্রদেশেও শনিবার ভোরের আগে হামলা হয়েছে বলে জানিয়েছেন আফগান সরকারের আরেক কর্মকর্তা।

“খোস্ত প্রদেশের ডুরান্ড লাইনের কাছে ৪টি গ্রামে পাকিস্তানি হেলিকপ্টার ৪টি গ্রামে গোলা ছুড়েছে। বেসামরিকদের বাড়িঘর লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে এবং এতে কয়েকজন হতাহত থাকতে পারে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ