আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন মনোজ পাণ্ডে

মনোজ পাণ্ডে। ফাইল ছবি।
মনোজ পাণ্ডে। ফাইল ছবি।

ভারতে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। আগামী ৩০ এপ্রিল বর্তমান সেনা প্রধান জেনারেল এম এম নারাভানের অবসর গ্রহণের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন মনোজ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মনোজ পাণ্ডে বর্তমানে সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি ইঞ্জিনিয়ার পদ থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন।

জেনারেল নারাভানের পরে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র অফিসার। গত ১ ফেব্রুয়ারি তিনি সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার ছিলেন। তিনি সিকিম ও অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ রেখার (এলএসি) তত্ত্বাবধান করতেন। মনোজ পাণ্ডে তাঁর কর্মময় জীবনে আন্দামান ও নিকোবরে কমান্ডার-ইন-চিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র। তিনি ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অফ ইঞ্জিনিয়ার্সে (দ্য বোম্বে স্যাপারস) কমিশন পদে যোগদান করেন।

সূত্র: এনডিটিভি

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ