আন্তর্জাতিক

মারিউপোলকে ‘স্বাধীন’ ঘোষণা দিলেন পুতিন

রাশিয়ার আগ্রাসনে মারিউপোলে ধ্বংবাবশেষ
রাশিয়ার আগ্রাসনে মারিউপোলে ধ্বংবাবশেষ

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিউপোলকে ‘স্বাধীন’ বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের এ শহরকে মুক্ত করতে অবশেষে তারা সফল হয়েছেন।

বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানায়।

রাশিয়ার প্রেসিডেন্টকে উদ্ধৃত করে তারা লিখেছে, মারিউপোলকে সফলভাবে স্বাধীন করতে পেরে তিনি গর্বিত। ইউক্রেনের এ শহরটিতে একটি ইস্পাত কারখানা রয়েছে। পুতিন ওই ইস্পাত কারখানাটি ধ্বংস করার বদলে দখল করার নির্দেশ দিয়েছেন।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী এ মারিউপোল। এ শহরের দখল রাখতে চেয়ে বুধবার পর্যন্ত প্রাণপণ লড়েছে ইউক্রেনের সেনাবাহিনী। কিন্তু শেষপর্যন্ত সফল হতে পারেননি তারা।

বৃহস্পতিবার ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিয়ানা ভেরেস্চুক জানান, শহরের নারী এবং শিশুদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যেই ইউক্রেনের বন্দরনগরীর দখল নিয়েছে রুশ সেনারা। তাই ঝুঁকি না নিয়ে দ্রুত মারিউপোলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ