ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র জর্জিয়া রিপাবলিকান টেলর গ্রিন ক্যাপিটল বিদ্রোহের সাথে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
টেলর গ্রিন কংগ্রেসে দলের সবচেয়ে ডানপন্থী সদস্যদের একজন। ডেমোক্র্যাটদের দাবি, তিনি ২০২১ সালে ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটল দাঙ্গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
তবে শুক্রবার জর্জিয়ার আদালতে তিনি সাক্ষ্য দেন যে, সেদিন কংগ্রেসে ভোট গণনায় অবৈধভাবে হস্তক্ষেপ করার ‘কোন প্রচেষ্টার বিষয়ে তার কোন জ্ঞান ছিল না।’ তবে তিনি ট্রাম্প আসলে নির্বাচনে জিতেছিলেন, এমন মিথ্যা দাবির পুনরাবৃত্তি করেন।
ওয়াশিংটনে পুনঃনির্বাচনে দাঁড়ানোর অধিকারকে চ্যালেঞ্জ করে একটি বিচারের অংশ হিসেবে ‘বিদ্রোহ’ করার আহ্বান অস্বীকার করেছেন এক মার্কিন কংগ্রেসওম্যান।
মার্জোরি টেলর গ্রিনকে একটি গৃহযুদ্ধের যুগের আইনের অধীনে বিচার করা হচ্ছে, যে আইন অনুসারে- কর্মকর্তারা যদি যুক্তরাষ্ট্রকে রক্ষা করার শপথ লঙ্ঘন করেন, তবে তাদের অফিসে থাকতে বাধা দেয়।
২০২১ সালে ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে আক্রমণ করেন ট্রাম্প সমর্থকরা। ওই হামলায় উসকানি দেয়ার অভিযোগে মার্কিন আদালতগুলোতে বিচারকাজ চলছে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করলে ট্রাম্পকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয়ার জন্য ডেমোক্র্যাটরা একই যুক্তি ব্যবহার করতে পারে।
আদালতে গ্রিন বলেন, ‘আমি কোনো ধরনের সহিংসতা সমর্থন করি না’। একইসঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্ট এবং মিডিয়া উপস্থিতিতে কখনও সহিংসতার আহ্বান জানানোর কথা অস্বীকার করেন।