আন্তর্জাতিক

৩৭০ ধারা বাতিলের পর প্রথম কাশ্মীর সফরে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি।

৩৭০ ধারা বিলুপ্তির পর প্রথমবারের মতো জম্মু-কাশ্মির সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মুর সম্বায় এক জনসভায় যোগ দিয়ে তিনি বলেছেন, জম্মু-কাশ্মীরের গণতন্ত্র মজবুত হওয়ায় এখন বিনিয়োগ আসছে। তরুণদের হাতে কাজ থাকবে। তাদের আর কষ্ট পেতে দেব না।

রবিবার জাতীয় পঞ্চায়েতি-রাজ দিবসে সম্বায় জনসভায় বক্তৃতা দেন ভারতের প্রধানমন্ত্রী। এদিন তিনি তিনটি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ও দিল্লি-কাটরা-এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

জম্মু ও কাশ্মীর এখন গোটা ভারতের কাছে নিদর্শন মন্তব্য করে মোদি বলেন, ৩৭০ ধারা বিলোপের পরে মাত্র দুই বছরে বিনিয়োগ হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। জম্মু-কাশ্মীরের তরুণরা আমার ওপর ভরসা রাখুন। আপনাদের জীবনকে সমস্যায় পড়তে দেব না। জম্মু-কাশ্মীরের তরুণ-তরুণীরা সব ধরনের চাকরির সুবিধা পাবেন।

৩৭০ ধারা বিলোপের কারণে ভারতের সংবিধান রচয়িতা বাবাসাহেব আম্বেদকরের স্বপ্ন পূরণ হয়েছে মন্তব্য করে দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘ওই ধারা বাতিল করে জম্মু কাশ্মীরে ভারতীয় সংবিধানের ২০০টি আইন নতুন করে আরোপ করা হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন নারী ও দরিদ্র মানুষ।

প্রধানমন্ত্রী মোদি কাশ্মীরের সঙ্গে সারা ভারতে যোগাযোগ উন্নয়নের জন্য কন্যাকুমারিকা থেকে বৈষ্ণবদেবী পর্যন্ত সড়কপথ তৈরির পরিকল্পনার কথাও জানান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ